ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ধান বোঝাই নৌকা ডুবির ৫ ঘন্টা পরও নিখোঁজ শ্রমিক বিল্লালের (২৭) কোন সন্ধান পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় তিতাস নদীতে নৌকাটি ধান নিয়ে ডুবে যায়। নিখোঁজ শ্রমিক বিল্লাল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
ঘটনাস্থলে থানা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, সকালে চাপুইর থেকে ধান বোঝাই করে একটি নৌকা তিতাস নদী দিয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। নৌকাটিতে ধানের মালিক, দুইজন ধান কাটার শ্রমিক ও মাঝি ছিল। চাপুইর এলাকায় কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এসময় ধানের মালিক, একজন ধান কাটার শ্রমিক ও মাঝি নদীর তীরে সাঁতার কেটে উঠে পড়েন। কিন্তু এসময় বিল্লাল নামের আরেক ধান কাটার শ্রমিকের কোন সন্ধ্যান মেলেনি।
তিনি আরও জানান, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছে। নদীর এই জায়গাটিতে গভীরতা অনেক। তাই উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে। উদ্ধার অভিযান চালাতে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments