ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখানে চার মাসের অন্ত:সত্ত্বা রত্না বেগম (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ নিহতের স্বামী রাসেল (২৫) ও শ্বাশুরী নিলুফা বেগম (৫০) কে আটক করেছেন।
রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আলাউদ্দিন মিস্ত্রির বাড়িতে এ লাশ উদ্ধার করা হয়। নিহত রত্না বেগম উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা নসু বেপারী মেয়ে।
নিহতের পিতা নসু বেপারী জানান, প্রায় ১০ মাস আগে আমার মেয়ে রত্না বেগমের চরখলিফা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত আলাউদ্দিন মিস্ত্রির ছেলের সাথে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। ওই সময় দাবীকৃত রত্নার স্বামী ওয়ার্কসপ ব্যবসায়ী রাসেলকে এক মাস আগে একটি মোটরসাইকেল ও ব্যবসায়ের জন্য দেড় লাখ টাকা দেয়া হয়। রাসেল এরপর ওয়ার্কসপের মালামাল কেনার জন্য আরও ৫০ হাজার টাকা দাবি করে। শনিবার দুপুরে এ নিয়ে কথার কাটাকাটির এক পর্যায়ের রত্নার স্বামী রাসেল ও শ্বাশুরী নিলুফা বেগম তাকে গলা টিপে হত্যা করে।
এদিকে এ অভিযোগ অস্বীকার করে আটককৃত রতœার স্বামী রাসেল বলেন, সকালে তার স্ত্রী রত্না অজ্ঞাত কোন পুরুষের সাথে কথা বলছিল। এ সময় তার মোবাইল ফোনটি নিয়ে গেলে সে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী রাসেল ও শ্বাশুরী নিলুফা বেগমকে আটক করা হয়েছে। এবং প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গৃহবধূকে গলা টিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানার একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামী দিন সোমবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments