কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ছোট ছোট গাছ বরইয়ের ভারে নুইয়ে পড়েছে। দেখতে আপেলের মতো লাল বর্নে। ৭ থেকে ৯ ফুট লম্বা প্রতিটি গাছে গাছে শুধু দুলছে। বাগানের চারদিকে তাকালে শুধু বাহারি রংঙ্গের বরই আর বরই। পটুয়াখালীর কলাপাড়ায় মিজানুর রহমন নামের এক চাষি বিভিন্ন জাতের বরই চাষ করে তাক লাগিছেন। একই সাথে বদলে গেছে তার ভাগ্য। উপজেলার টিযাখালী ইউনিয়নে মধ্য টিয়াখালীর গ্রামের এই চাষির বাগানে ৪২৫টি বরই গাছের মধ্যে দেশি টক জাতীয় পাশাপাশি রয়েছে নারকেল বরই, আপেল কুল, বাউকুল ও থাইকুল। এছাড়া বাগানটিতে বল সুন্দারী জাতের কুলও আবাদ করেন তিনি। আকার ও স্বাদে ভালো হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে বেশ।
জানা গেছে, বরই চাষি মিজানুর রহমন ২০২৩ সালে চুয়াডাঙ্গা থেকে ২৪ হাজার টাকা খরচ করে ৩৫০টি বিভিন্ন জাতের বরই গাছের চারা সংগ্রহ করেন। এর পর নিয়ে পৈতৃক প্রায় ১০০ শতাংশ জমি বরই চাষ শুরু করেন। এছাড়া কৃষি অফিস থেকে ৭৫টি বরই চারা সংগ্রহ করে তার বাগনে রোপন করেছেন। সঠিক পরিচর্যায় গাছ গুলো বেড়ে উঠে এবং এ বছর ফল ধরেছে সব গাছ গুলোতে। বর্তমানে তার বাগান ২০৫ শতাংশ জমিতে রয়েছে। বাগনের উদ্যোক্তা আশা করেছেন চলতি মৌসুমে আরো ৩৫ থেকে ৪০ মন বরই বিক্রি করবেন। এদিকে তার এমন সফলতা দেখে উজেলার বিভিন্ন গ্রামের চাষিরা এখন বরই চাষে ঝুকে পরছেন।
বরই চাষী মিজানুর রহমার জানান, গাছ থেকে পাকা বরই সংগ্রহ করেই স্থানীয় বাজারে বিক্রি করি। আরবা অনেকেই বাগানে এসে বরই কিনে নিয়ে যান। এ বছর শেষের দিকে আবহাওয়া খারাপ থাকায় ফুল ঝড়ে পাড়েছে। এছাড়া পাখির আক্রমনে অনেক বরই নষ্ট হয়েছে। তবে কৃষি অফিস থেকে আমাকে অনেক পরামর্শ দিয়েছে। আগামি বছর আরো ভাল ফলন ফলাতে পারবো বলে আশাকরি।
স্থানীয় বাসিন্দা বশির বলেন, বরই চাষ করে যে সফল হওয়া যায় তা মিজানুর দেখিয়ে দিয়েছে। তার বাগানে বিভিন্নজাতের বরই গাছ রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ সাংবাদিকদের জানান, মিজানুর একজন সফল চাষি। তাকে কুল চাষে সকল ধরেন পরামর্শ দেয়া হচ্ছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments