ডেস্ক রিপাের্ট: নানা ধরনের সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে এক বছর পূর্ণ করেছে অন্তর্বতীকালীন সরকার। এই সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে ইউনূস সরকার।
বিশ্লেষকদের মন্তব্য, জনআকাঙ্খা পূরণে আগাতে পারেনি অন্তর্বতী সরকার। অনেক কিছুর আশা দেখালেও হতাশ করেছে। দৃঢ়তা ও বিচক্ষণতা দেখাতে পারেনি সরকার।
২০২৪ সালের ৮ আগষ্ট অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ উপদেষ্টার ১৪ জন শপথ নিয়েছিলেন ।বঙ্গভবনে তাদের রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন প্রধান উপদেষ্টাসহ ১৪ উপদেষ্টার শপথ পাঠ করান।
এছাড়া একই দিন উপদেষ্টা হিসেবে যারা শপথ নিয়েছিলেন বাংরাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহ উদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়েরে আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকারকর্মী আদিদুল রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উন্নয়নকর্মী (উবিনীগ) ফরিদা আখতার, আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগম এবং ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ।
পড়ে শপথ নেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাতমা, বিধান রঞ্জন রায় এবং ফারুক-ই-আজম।
কোটা আন্দোলনে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফার অসহযোগের মুখে গত ৫ আগষ্ট প্রধানমন্ত্রীর পদথেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর আন্দোলনে সম্পৃক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে এক বৈঠক শেষে সেনাবাহিনীর প্রধান জাতির উদ্দেশে ভাষনে পরিস্থিতি শান্ত করার দ্বায়িত্ব নেন। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবন বঙ্গভবনে অন্তর্বতী সরকার গঠন বিষয় আলোচনা করেন। উক্ত আলোচনায় তিন বাহিনীর প্রধানগন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগন উপস্থিত ছিলেন।
৬ আগষ্ট বৈষম্যবিরোধী নেতারা রাষ্ট্রপতির সাথে দেখা করে প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের নাম প্রস্তাব করেন। এ সময় তিন বাহিনীর প্রধানগন উপস্থিত ছিলেন। এতে সায় দিয়ে ড. ইউনূস বৃহস্পতিবার দেশে ফেরেন।এবং রাত ১৭ উপদেষ্টা নিয়ে শপথ পাঠ করেন ড. ইউনূস।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments