ডেস্ক রিপোর্ট: লিয়োনেল মেসির সঙ্গে চুক্তি হল না বার্সেলোনার। এর ফলে মেসির অন্য কোনও ক্লাবে খেলার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। তিনি এখন মুক্ত। তবে বার্সেলোনা এখনও আশাবাদী, নতুন করে সই করিয়ে তারা মেসিকে ক্লাবে রাখতে পারবে। কিন্তু অনেকেই মনে করছেন, এটা কার্যত অসম্ভব। ফলে বার্সেলোনায় মেসি যুগের অবসান হতে চলেছে।
বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। এরপর মেসিকে রাখতে গেলে ৩০ জুনের মধ্যে তাঁকে সই করাতে হত। কিন্তু বার্সেলোনা তা করতে পারেনি। ফুটবলের দলবদলের পরিভাষায় মেসি এখন ‘ফ্রি এজেন্ট’। এর ফলে তিনি এখন যেকোনও ক্লাবে অনায়াসে সই করতে পারবেন।
বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ মনে করছেন তাঁরা নতুন করে মেসিকে সই করাবেন। কিন্তু তাতে বেশ কয়েকটি অসুবিধে আছে। মেসি যে পরিমাণ টাকা চাইছেন, সেটা বার্সা চাইলেও দিতে পারবে না। কারণ, স্প্যানিশ লিগের নতুন আর্থিক নিয়ম অনুযায়ী তা আইনে আটকাবে। তা ছাড়া এমনিতেই বার্সিলোনার আর্থিক অবস্থা একেবারেই ভাল নয়।
মেসি তাঁর পাশে ভাল দলও চাইছেন। কারণ ২০২০-২১ মরসুমের কোপা দেল রে বাদ দিলে দীর্ঘ দিন মেসিদের বড় ট্রফি নেই। বার্সেলোনা শেষ বার স্প্যানিশ লিগ জিতেছিল ২০১৮-১৯ মরসুমে। তাদের শেষ চ্যাম্পিয়ন্স লিগ জয় ২০১৪-১৫ সালে।
বার্সিলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা এখনও আশা করছেন, তাঁরা মেসিকে নতুন করে সই করাতে পারবেন। মেসির বাবা এবং এজেন্ট জর্জ মেসির সঙ্গে ক্লাবের কথাও চলছে। কিন্তু মেসি যে বার্সায় একেবারেই আর থাকতে চাইছেন না, সেটা একাধিক বার বোঝা গিয়েছে। গত বছরই চুক্তি প্রায় ভেঙে যাচ্ছিল। ক্লাব ছাড়া নিয়ে মেসি বিবৃতিও দিয়ে দিয়েছিলেন। শেষ মুহূর্তে কোনও মতে তাঁকে রেখে দেয় বার্সেলোনা।
এ বার মেসি এখনও কিছু বলেননি। তিনি আপাতত আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় খেলতে ব্যস্ত। রবিবার ইকুয়েডরের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ তাঁদের।-আনন্দবাজার
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments