ডেস্ক রিপোর্ট: ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন শরিফা। আর এজন্য ঠিক করলেন ডিজাইন নিয়েই ক্যারিয়ার গড়বেন। তাই চাকরির পেছনে না ছুটে নিজে উদ্যোগ নিয়ে খুললেন ‘ড্যাজেল ব্লু’ নামে একটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ৪০ জনের কর্মসংস্থান হয়েছে। রাজধানীর উত্তরাতে দু’টি আউটলেট রয়েছে। এছাড়া অনলাইনে তাদের পেজে দেড় লাখের মতো ফলোয়ার রয়েছে।
শুধু উদ্যোক্তা নয়, পাশাপাশি তার আরও একটি বড় পরিচয় তিনি একজন শিক্ষকও। উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন তিনি।
‘ড্যাজেল ব্লু’ কাজ করে মূলত ছোটো মেয়েদের পোশাক নিয়ে। ছোটো মেয়েদের ভিন্ন ভিন্ন ডিজাইন নিয়ে কাজ করছেন তারা। পার্শ্ববর্তী দেশগুলো থেকে মানুষজন ড্রেস কিনে আনে এবং আনছে তা উপলব্ধি করেই শরিফা চিন্তা করে দেশেই তো আমরা নিজেরা চাইলে ডিজাইন করতে পারি এবং বিদেশে ও রপ্তানি সম্ভব। নিজেদের প্রতিষ্ঠানকে শরিফা নিজে একটু হলেও ভিন্ন মনে করেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে মেয়ে বাচ্চাদের পোশাক খুবই কম তৈরি করা হয় এবং খুব লোকাল পোশাকগুলো তৈরি করা হয়। যেটা বাংলাদেশের মার্কেটে বড় গ্যাপ তৈরি করেছে। সে জন্যই আমরা এই গ্যাপটা ফিলাপ করার জন্য যাই দেশের বাইরে। আজ আমরা যদি এই পোশাকগুলো তৈরি করতে পারি তাহলে আমাদের দেশের বাইরে থেকে প্রোডাক্ট ইমপোর্ট করার কোন প্রয়োজন হবে না আশা করি।’
শরিফার প্রতিষ্ঠানের বয়স প্রায় ১০ বছর। অথচ বিগত বছরগুলোতে বেশ বাধাবিপত্তি অতিক্রম করে প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছেন। একজন নারী হিসেবে এখনো বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় তাকে।
নিজের অভিজ্ঞতা থেকে শরিফা বলেন, ‘ধৈর্য, শক্তি আর সাহসের মাধ্যমেই এসব বাধা অতিক্রম করা সম্ভব।’ কাজের প্রতি বিশ্বাস ও ভালোবাসার দারুণ উদাহরণ ‘ড্যাজেল ব্ল’ বলে মনে করেন তিনি। -ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments