মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় ন্যাশনাশ ট্রাভেলস ও তুহিন পরিবহন নামের দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহসড়কের ঝলমলিয়া ঘোষপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গার সুজন, ষষ্টিতলার হাফিজুর রশিদ, চন্ডিপুর এলাকার মোরসালিন, বসির উদ্দিন, বিন্তি, মিমি, চারঘাট উপজেলার আলিম এবং মোহনপুর উপজেলার রাশেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আশা ন্যাশনাল ট্রাভেলস ও রাজশাহী থেকে নাটোরগামী তুহিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস উপজেলার ঝলমলিয়া ঘোষপাড়ায় মুখোমুখি সংঘর্ষে উভয় বাসে থাকা যাত্রী ও ড্রাইভার গুরুতর আহত হন। এ সময় পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদের রামেক হাসপাতালে প্রেরণ করেন।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোফাক্কারুল ইসলাম জানান, দুর্ঘটনায় কবলিত দুইটি বাসকে আটক করা হয়েছে। এছাড়াও থানা একটি মামলা দায়ের করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments