নজরুল ইসলাম, তালা, প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল। আজ ৪ এপ্রিল সোমবার সকাল ১১ টায় তালা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় ম্যানেজিং কমিটির নব নির্বাচিত অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি সদস্যদের অনুষ্ঠিত সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল সভাপতি নির্বাচিত হন। উল্লেখ্য গত ২ এপ্রিল শনিবার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে অনুষ্ঠিত অভিভাবক সদস্য পদের নির্বাচনে উপাধাক্ষ মহিবুল্লাহ মোড়ল সমর্থিত পূর্ন প্যানেল জয় লাভ করে ইউনিয়ন আ'লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তির প্যানেল কে পরাজিত করে। নব নির্বাচিত কমিটির সভাপতি কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এড- হক কমিটির সভাপতি সহকারী অধ্যাপক নজরুল ইসলাম ( সাংবাদিক),প্রধান শিক্ষক হারুন উর রশীদ, শিক্ষকবৃন্দ ও কর্মচারীরা।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments