ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীর পাড় থেকে সুশান্ত সরকার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৯ আগষ্ট) সকালে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক নাসিরাবাদ গ্রামের নিতাই সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরাবাদ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নিতাই চন্দ্র সরকারের ছেলে সুশান্ত সরকারের সঙ্গে একই গ্রামের তাহের মিয়ার ছেলে আশিক মিয়ার বন্ধুত্ব ছিলো। ঘটনার দিন গত রবিবার রাতে আশিক তার দলবলসহ সুশান্তের বাড়িতে আসে। এরপর আশিক সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে চলে যায়। সুশান্তের মা রূপালী সরকার জানান, আমার ছেলে সুশান্ত একটি পুরনো মোটর সাইকেল আশিকের নিকট বিক্রি করেছিলে। কিন্তু আশিক সেই টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে একাধিক বার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এরই জের ধরে আশিক গত রবিবার রাতে তার দলবল নিয়ে এসে সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে মেঘনা নদীর পাড়ে আমার ছেলের লাশ ফেলে রেখে যায়। তিনি আরো বলেন, আমার ছেলের এক মাস বাচ্চা রয়েছে। এখন আমি কিভাবে নাতি ও ছেলের বউডারে লইয়া কি করুম। কার কাছে এর বিচার চাইমু? এই খুনের বিচার কি আমরা গীরব মানুষ পাইমু?
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নৌ থানাধীন হওয়ায় সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি তার লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। এজাহার পেলে মামলা প্রস্তুত করে সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়িতে দেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments