সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর শহরের দয়াময়ীমোড়স্থ পতিতা পল্লী থেকে গাঁজা সহ দুই নারী মাদক কারবারি ও দুই ক্রেতাকে আটক করে জামালপুর সদর থানা পুলিশ।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাত ঘটিকার সময় জামালপুর সদর থানার এস আই মোঃ জুবাইদুল হক এর নেতৃত্বে জামালপুর পতিতালয়ের পাঁচ ও সাত নম্বর বাড়ীতে মাদক বিক্রি করার সময় পাঁচশ গ্রাম গাঁজা সহ রোজিনা ও জনা নামে দুই মাদক কারবারি নারী ও ক্রয় করার সময়ে বাচ্চু এবং বিপ্লব নামের দুই ক্রেতাকে আটক করেছে পুলিশ।
সন্ধ্যার সময় গোপন তথ্যর ভিত্তিতে সদর থানার এস আই মোঃ জুবাইদুল হক তার দল নিয়ে পতিতা পল্লীর ভিতর অভিযান চালিয়ে ঐ চার জনকে আটক করে।
এস আই নিজেই বাদি হয়ে গতকাল রাত দশটা সময়ে গ্রেফতার কৃত চারজনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩৪/১৪.৯.২০২৩।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments