সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস: সুনামগঞ্জের ছাতকে বাস-অটোরিকশার(সিএনজি) মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় কন্ঠ শিল্পী মতিউর রহমান হাসান (পাগল হাসান) সহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩জন।
বৃহস্পতিবার(১৮ এপ্রিল) সকাল পৌণে সাতটার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা ব্রিজের পাশে এ ঘটনায় ঘটে।
নিহতরা হলেন- কন্ঠ শিল্পী মতিউর রহমান হাসান(পাগল হাসান) ও আব্দুস সাত্তার। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।
তিনি বলেন, সকাল পৌণে সাতটার দিকে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজনেই ঘটনাস্থলে মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস আটক রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments