ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭২ কেজি গাঁজা ও ৩শ ৭৫পিস ইয়াবা’সহ মোঃ কানু মিয়া (৩১) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প। গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার (১০ মে) রাতে উপজেলার চরচারতলা ইউনিয়নের চরচারতলার (মহরম পাড়ায়) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে বিজয়নগর উপজেলার চান্দুরা আলাদাউদপুর গ্রামের মোঃ আব্দুর রহমান কাদের মিয়ার ছেলে। এ সময় মাদক বহনকারী একটি সিএনজিও আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments