ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ভিসতার সহযোগিতায় জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত ভিসতা-ডিআরইউ’ ক্রীড়া উৎসব-২০২৫ এর পুরুষ ক্যারম এককে চ্যাম্পিয়ন মো. ফারুক আলম (আলোকিত বাংলাদেশ)। তিনি সরাসরি ২-০ সেটে পরাজিত করেন সাঈদ শিপনকে (জাগোনিউজ২৪ডটকম)। ফাইনালের প্রথম গেমে ফারুক আলমের অসাধারণ নৈপুন্যে ৩০-০ পয়েন্টে হেরে যান সাঈদ শিপন। তবে দ্বিতীয় গেমে সাঈদ শিপন কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও ফারুকের নিকট ২৯-১৩ পয়েন্টে পরাজিত হন।
অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় সাজ্জাদ হোসেন (জিটিভি) ৩০-২০ পয়েন্টে সুজন কুমার কৈরীকে (প্রতিদিনের বাংলাদেশ) পরাজিত করেন।
আজ বুধবার (৫ নভেম্বর) ডিআরইউ’র স্পোর্টর্স রুমে ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের পরিচালনায় ফাইনাল খেলা উপভোগ করেন ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন, কার্যনির্বাহী সদস্য মো: জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আমিনুল হক ভূঁইয়াসহ সদস্যবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments