দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পাওনা টাকার দাবিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর কলেজের অধ্যক্ষ ঠিকাদার সাদিকুজ্জামান খান সুমনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইটভাটা মালিকগণ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. নুরুজ্জামান হাবলু মোল্লা লিখিত বক্তব্যে জানান, দৌলতপুর উপজেলার ১২টি ইটভাটার মালিক তাদের বিক্রিত ইটের টাকা বাবদ ১ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকা পাওনা রয়েছেন। আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান খান সুমন বঁকেয়া এই অর্থ পরিশোধ না করেই পলাতক রয়েছেন। সুমন উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারির কাজ ও নিজের বিলাসবহুল ভবন নির্মাণের জন্য ইট সংগ্রহ করেছিলেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও তিনি পাওনা টাকা পরিশোধ করেননি।
ইটভাটা মালিকরা আরও অভিযোগ করেন, তাদের এই পাওনা টাকার জন্য একাধিকবার সাদিকুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। উল্টো ইটভাটা মালিকদের বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন বলে তারা অভিযোগ করেন। এই পরিস্থিতিতে তারা ন্যায় বিচারের স্বার্থে আইনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত তাদের পাওনা অর্থ ফেরত পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান খান সুমনের সাথে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
তবে সংবাদ সম্মেলনে উপস্থিত সাদিকুজ্জামান খান সুমনের ম্যানেজার আবুবকর সিদ্দিক পাওনা টাকার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, পাওনা টাকার বিষয়ে সাদিকুজ্জামান খান সুমনের সাথে আমি কথা বলে দ্রুত পরিশোধ করার জন্য বলবো।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments