কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। অমাবস্যা ও বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। সাগরে বড় বড় ঢেউ তীরে এসে আছরে পড়ছে। বৃহস্পতিবার সকাল থেকে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। থেমে থেমে মাঝারী থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। এছাড়া সাগর ও নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। সাগর বক্ষ উত্তাল থাকায় অধিকাংশ মাছধরা ট্রলার মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরের আড়ৎ ঘাটে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপক‚লীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। তাই উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড় সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, উত্তাল ঢেউয়ের কারণে সাগরে টিকতে না পেরে অধিকাংশ মাছ ধরা ট্রলার ঘাটে ফিরে এসেছে। তবে কিছু ট্রলার সাগরে থাকলেও সেগুলো তীরে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া ভাল হলেই এসব ট্রলার নিয়ে জেলেরা ফের সাগরে মাছ শিকারে রওনা করবে বলে জানিয়েছেন এই মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments