কশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকায় ভয়াবহ এক পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বামীর ছুরিকাঘাতে লাভলি আক্তার (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর স্থানীয়রা ঘাতক স্বামী ওয়াহেদ আলী কবিরাজকে (৭০) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।
নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরেই লাভলি আক্তার ও তার স্বামী ওয়াহেদ আলী কবিরাজের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার রাতে সকলেই ঘুমিয়ে পড়ার পর ওয়াহেদ আলী তার স্ত্রীকে ছুরি দিয়ে বুকে ও শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করে। লাভলির চিৎকারে পাশের রুমে থাকা তাদের ছোট ছেলে ও পুত্রবধূ ছুটে এসে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে।
প্রথমে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই বুধবার দিবাগত রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় লাভলি আক্তারের মৃত্যু হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “ঘাতক স্বামী ওয়াহেদ আলী কবিরাজকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দাম্পত্য কলহ থেকে এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments