মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে এটিএন নিউজের রিপোর্টার ও ক্যামেরাপার্সনের ওপর হামলার ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে ১৭ জনের বিরুদ্ধে মামলা। বাকি ১০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। সোমবার রাতে নগরের রাজপাড়া থানায় মামলাটি (মামলা নং ৭) দায়ের করেন এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব।
এজাহার ভুক্ত আসামীরা হলেন, বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ (৫৫), ভান্ডার রক্ষক মো. জীবন (৪২), নির্বাহী পরিচালকের দপ্তরের পিয়ন সেলিম (৪১), নির্বাহী পরিচালকের পিএ নুরুল ইসলাম (৪৫),আনসার সদস্য এনামূল (৩৫), পিয়ন ফারুক (৪০) ও ড্রাইভার আব্দুস সবুর (৪২)।
রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। আসামীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়াও ভিডিও ফুটেজ দেখে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে বিকেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিএমডিএর দুই কর্মচারিকে সাময়িক বরখাস্ত করা হয়। সাংবাদিকদের আন্দোলনের মুখে হামলায় জড়িত ভান্ডার রক্ষক মো. জীবন ও পরিচালকের গাড়ি চালক আব্দুস সবুরকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
বিএমডিএর চেয়ারম্যান আক্তার জাহান বলেন, আমরা সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছি। সেখানে ভিডিও ফুটেজ দেখে দুই সাংবাদিকের উপর হামলার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর পর দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়।
তিনি আরও বলেন, বিষয়টি তদন্তে কমিটি করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ সঙ্গে আরও কারা জড়িত তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান আক্তার জাহান।
রাজশাহীতে সংবাদ সংগ্রহের সময় এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরের আমবাগান এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, প্রাথমিকভাবে আমরা দুইজনের বরখাস্তের দাবি করেছিলাম। সে দাবি পুরন হয়েছে। আরও পাঁচজনের বিষয়ে আমরা জানিয়েছি। তাদের কালকের মধ্যে বদলির দাবি জানিয়েছি। কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছেন। এর পর সাংবাদিকদের আন্দোলন স্থগিত করা হয়।
সকালে এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল নতুন সময়ে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসছেন কি না,সে সম্পর্কে সংবাদ সংগ্রহ করছিলেন। এসময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আব্দুর রশীদ তাদের সাথে অসৌজন্যমুলক আচরণ করে। এর কিছুক্ষন পর বুলবুল হাবিব সরাসরি সম্প্রচার শুরু করে।
এ সময় আব্দুর রশীদের নির্দেশে ভান্ডার রক্ষক জীবনের নেতৃত্বে কয়েকজন কর্মচারী দুই সাংবাদিকের উপর হামলা করে। এতে গুরুত্বর আহত হন ক্যামেরাপার্সন রুবেল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করে। বুলবুল প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়লেও রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, রুবেলের কানের পর্দা ফেটেছে। কানের ভেতর রক্তক্ষরণ হচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments