জাবি প্রতিনিধিঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য মনোনীত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহেল আহমেদ।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর সদয় অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ২২ (১) (ছ) ও ২২ (২) ধারা অনুসারে অধ্যাপক ড. সোহেল আহমেদকে আগামী ২ বছরের জন্য একাডেমিক কাউন্সিল সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়।
মঙ্গলবার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত সংশ্লিষ্ট পত্রে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে অধ্যাপক সোহেল আহমেদ বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে আমার উপর আস্থা রাখায় মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিও কৃতজ্ঞতা যে উনি আমাকে এ বিষয়ে বিবেচনা করেছেন। একাডেমিক কাউন্সিলের একজন সদস্য হিসেবে আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করবো।
উল্লেখ্য, অধ্যাপক সোহেল আহমেদ ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ২০১৮-১৯ সালে প্রভোস্ট কমিটির সভাপতি, ২০২০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাসের) উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি শহীদ রফিক-জব্বার হলের প্রভোস্ট, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ক্লিনিক্যাল বায়োকেমিস্টস-এর সহ-সভাপতি ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্য । শিক্ষা ও গবেষণা কার্যক্রম ছাড়াও নানাবিধ সমাজ হিতৈষী কর্মকাণ্ডে অধ্যাপক সোহেলের সুনাম রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments