ডেস্ক রিপোর্ট: ইংল্যান্ডের কাছে বাজেভাবে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ভারত। তাদের দেয়া ১৬৯ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই পেরিয়েছে ইংল্যান্ড, তাও আবার ২৪ বল হাতে রেখে। এমন হারের পর ইংলিশ ওপেনারদের ক্রেডিট দিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি টেনেছেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গও।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু পেয়েছিল ভারত। গ্রুপ পর্বে তারা কেবল একটি ম্যাচে হারে, অবশ্য বাংলাদেশের বিপক্ষে হারতে হারতেও জিতেছিল তারা। এসব নিয়ে রোহিত বলেন, আমাদের প্রথম ম্যাচটায় (পাকিস্তানের বিপক্ষে) দলের অনেকে ভালো খেলেছিলো।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা অনেক কঠিন ছিল। মনে করেছিলাম ৯ ওভারে ৮৫ রান ডিফেন্ড করা কঠিন। যদিও নার্ভ ধরে রেখে আমরা খেলেছি, পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সেটা করতে পারিনি। সময়টিভি
ইংলিশদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুর দিকে নিজেদের সেরাটা দিতে পারেনি ভারতের খেলোয়াড়রা। দলের দুই ওপেনারই মোটামুটি ব্যর্থ হয়েছেন। ক্লিক করতে পারেননি টি-টোয়েন্টির সেরা ব্যাটার সূর্যকুমার যাদবও। রোহিতের কণ্ঠে স্থান পেয়েছে সেগুলোও।
তিনি বলেন, যা হয়েছে, সেটা নিয়ে খুবই আপসেট। শেষের দিকে আমরা ভালো খেলেছিলাম। কিন্তু বল হাতে সেরটা দিতে পারিনি। আসলে নকআউট পর্বগুলোতে চাপ সামাল দিয়ে খেলা খুব গুরুত্বপূর্ণ।
১৬৯ রান তাড়া করতে নেমে আলেক্স হেলস ও জস বাটলার মিলেই ইংল্যান্ডের জয় নিশ্চিত করেছেন। তাদের সম্পর্কে রোহিত বলেন, ইংল্যান্ডের ওপেনারদের ক্রেডিট দিতে হবে। তারা অনেক ভালো খেলেছে। বল প্রথম ওভারে সুইং করছিল। কিন্তু সেটা সঠিক জায়গা থেকে নয়।
প্রসঙ্গত, জয় নিশ্চিত করে হেলস ৪৭ বলে ৮৬ ও বাটলার ৪৯ বলে ৮০ রান করে অপরাজিত ছিলেন। এর মধ্যে হেলসের ইনিংসে ছিল ৭টি ছয় ও ৪টি চারের মার। বাটলারের ইনিংসে ছিল ৩টি ছয় ও ৯টি চারের মার।
আমাদের সময়. কম
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments