মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: রেজাউল করিম, পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: আসাদুজ্জামান নেতৃত্বে গোপালগঞ্জ সদর উপজেলায় পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ব্যাটেলিয়ন ও গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত টিম এসকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে অংশ নেন।
অভিযানে গোপালগঞ্জ সদরের কেকানিয়ায় অবস্থিত মেসার্স এস আর আর বি এবং মেসার্স এম আর বি ব্রিকস নাকে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী উভয় প্রতিষ্ঠানকে২ লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কেকানিয়ায় অবস্থিত মেসার্স লাল পরি ব্রিকস উচ্ছেদ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments