জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তরী এর পক্ষ থেকে শীত বস্ত্র করা হয়েছে।
১৮ ই জানুয়ারি, রোজ বুধবার বিকেল চারটার দিকে তরী চত্বরে সমাজবিজ্ঞান ভবনের সামনে প্রায় শতাধিক অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন তরীর উপদেষ্টা সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. তরিকুল ইসলাম। তিনি বলেন, "রাষ্ট্রের দায়িত্ব সকলের মাঝে শীত বস্ত্র তুলে দেওয়া, কিন্তু এখনো আমরা সেই পর্যায়ে পৌছাইনি। তাই আমরা সকলে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। তিনি আরো বলেন এটি কোন শীত বস্ত্র নয় বরং ভালোবাসা প্রতীক হিসেবে দেওয়া হচ্ছে। পরে তিনি তরীর সকল স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান, নিয়মিত কার্যক্রম চলমান রাখার জন্য।"
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তরীর উপদেষ্টা নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক ড. আফসানা হক। আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক ফারক হাসান। তরীর সাবেক সভাপতি জাকিরুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তরীর সভাপতি সাজ্জাদ হোসেন রিফাত। তিনি বলেন "তরী দীর্ঘদিন ধরে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছে। আমাদের লক্ষ্যই হলো শিশুদের মাঝে হাসি ফুটানো এবং কোন শিশু যাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়।" এছাড়া উপস্থিত ছিলেন তরীর সাধারণ সম্পাদক সাগর কুমার বর্মন সহ সকল সেচ্ছাসেবীরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments