ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখানে বিভিন্ন মডেলের ১১ টি এ্যানড্রয়েড মোবাইল ফোন ও ২০ হাজার ৯শ ৫০ টাকাসহ মো. সোহেল (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় দিকে দৌলতখান উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. সোহেল উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুভী গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।
দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন আজ শুক্রবার সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক সোহেল ঢাকা সিটিতে ছিনতাই ও চুরি হওয়া দামী এ্যানড্রয়েড মোবাইল ফোন চোর চক্রের কাছ থেকে কম দামে কিনে দৌলতখানে এনে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল।
এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চোরাই ১১টি মোবাইল ও মোবাইল বিক্রির ২০ হাজার ৯শ ৫০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments