ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোটের এক সভায় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে একুশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় হামলা, হয়রানি ও বাঁধাদানের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জোটের ভারপ্রাপ্ত সমন্বয়ক বাসদ এর সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিপিবির সভাপতি কমরেড শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)’ র সমন্বয়ক কমরেড মাসুদ রানা, গণতান্ত্রিক বিপপ্লী পার্টির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম সবুজ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, এই ঘটনা সরকারের ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। এই সরকার অতীতের সমস্ত আন্দোলনের চেতনাকে ধ্বংস করে দুর্নীতিকে বাধাহীন ও দুঃশাসনকে স্থায়ী করছে। ফলে হামলা ও আক্রমণ তাদের প্রধান অবলম্বন। একুশের চেতনায় এই দুঃশাসন ও ফ্যাসিবাদকে প্রতিহত করতে হবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments