ডেস্ক রিপোর্ট: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক তাঁর প্রিয় ক্লাব ছেড়েছিলেন ২০২১ সালে। চোখের জলেই বিদায় জানিয়েছিলেন বার্সেলোনার সমর্থকদের। দুই বছর পেরিয়ে যাওয়ার পর পিএসজি ছেড়ে আবারও ‘বাড়ি’ ফেরার সম্ভাবনা জেগেছে মেসির। এ নিয়ে চলছে ব্যাপক জল্পনা–কল্পনা। শোনা যাচ্ছে, মেসির সঙ্গে পিএসজির ঠিক জমছে না। এই জুনের আগে মেয়াদ বাড়ানোর চুক্তি না হলে মেসি হয়ে যাবেন ‘মুক্ত বিহঙ্গ’। যেকোনো ক্লাবে যেতে তাঁর আর কোনো বাধা থাকবে না।
এদিকে বার্সেলোনাও মেসিকে আবারও ক্যাম্প ন্যুতে ফেরাতে দারুণ আগ্রহী। তবে মেসির বার্সেলোনায় ফেরাটা নির্ভর করছে অনেক যদি ও কিন্তুর ওপর। মেসি বার্সায় ফিরবেন তখনই, যদি অনেকগুলো ইস্যুতে দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারে।
কিন্তু মেসির এই ফেরার সম্ভাবনাকে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি কীভাবে দেখছেন! তিনি যে মেসিকে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে ‘স্বাগত’ জানাবেন, ব্যাপারটা এমন নয়। গতকাল সোমবার রিয়াল কোচের সংবাদ সম্মেলনে মেসিকে নিয়েও প্রশ্ন করা হয়েছিল। ইতালীয় কোচ অল্প কথায় জবাব দিলেও তাতে মিশে ছিল রসবোধ, ‘মেসি যা খুশি তা–ই করতে পারে, যেখানে খুশি সেখানে যেতে পারে। আমার কী! তবে ফুটবলার মেসিকে আমি খুবই পছন্দ করি।’
মেসিকে বার্সেলোনায় আবার দেখা যাওয়ার পথে মূল বাধা ক্লাবটির অর্থনৈতিক সংকট। মেসিকে তাঁর খেলোয়াড়ি উচ্চতার বেতন দিতে বার্সেলোনাকে উয়েফার অর্থনৈতিক সঙ্গতি নীতির সঙ্গে সমন্বয় করতে হবে। একই সঙ্গে লা লিগার বেতনসীমার মধ্যে থাকতে হবে মেসির চাহিদা।
প্রথম আলো
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments