ডেস্ক রিপোর্ট: রমজানের দ্বিতীয় সপ্তাহে এসে প্যাকেটজাত ও খোলা চিনির দাম কেজিতে ৩ টাকা করে কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে এই দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নতুন এই মূল্য তালিকা ঘোষণা করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোছা. শামীমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সে গত ১৯ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের ২৭ মার্চ তারিখের আবেদন পর্যালোচনায় চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ঘোষণা করা হয়েছে।
পরিশোধিত প্রতিকেজি খোলা চিনি ১০৪ টাকা এবং প্যাকেটজাত ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। যার মূল্য আগে ছিল ১০৭ ও ১১২ টাকা।
আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments