স্টাফ রিপোটারঃ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্পের শতকরা ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এর নির্মাণকারী প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি হেভী ইন্ডাস্ট্রিজ গ্রুপ (MHI) এবং চীনের চায়না কনসোর্টিয়াম (CC7) কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।
আজ ঢাকার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি’র সাথে প্রতিষ্ঠান দু’টির প্রতিনিধিবৃন্দ এ কথা জানান। এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসি’র চেয়ারম্যান শাহ মো: ইমদাদুল হক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: নূরুল আলম এবং এসএম আলম, যুগ্মসচিব মোহাম্মদ সালাউদ্দিন ও মো: আব্দুল ওয়াহেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চীন ও জাপানি কোম্পানির প্রতিনিধিবৃন্দ নরসংদীর পলাশে নির্মাণাধীন “ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা” প্রকল্পের অগ্রগতি সম্পর্কে শিল্পমন্ত্রীকে অবহিত করেন। আগামী বছর নভেম্বর মাসে সার উৎপাদনে যাওয়া সম্ভব হবে। প্রতিনিধিবৃন্দ প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য বিদ্যমান কিছু চ্যালেঞ্জের বিষয়েও মন্ত্রীকে অবহিত করেন। জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ব্রাক্ষ্মনবাড়ীয়া জেলার আশুগঞ্জে একটি অত্যাধুনিক ইউরিয়া সার কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে।
শিল্পমন্ত্রী আশুগঞ্জে উচ্চ ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক সার কারখানা স্থাপনের জাপানি প্রস্তাবকে স্বাগত জানিয়ে শীঘ্রই সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) শুরু করতে সমঝোতা স্বাক্ষরের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি প্রতিনিধিদলকে নির্মাণাধীন ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্প’ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, যে সকল বিষয়ে সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ২০২৩ সালে নির্ধারিত সময়সীমার মধ্যে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা চালু করা সম্ভব হবে বলে আশা করি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments