কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখারীর কলাপাড়ায় পরিত্যাক্ত ঘর থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সংগঠনের সদস্যরা। সোমবার রাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রাম থেকে এটিকে উদ্ধার করে তারা। অজগরটি প্রায় ১২ ফুট লম্বা। মঙ্গলবার দুপুরে উপজেলা বন বিভাগের সহায়তায় সাপটি কুয়াকাটার সংরক্ষিত লেম্বুর বনে অবমুক্ত করা হয়। এসময় এসময় পটুয়াখালী বন বিভাগের মহিপুর রেঞ্জের বালিয়াতলী ক্যাম্পের বিট কর্মকর্তা মো.মোস্তফা কামাল, এ্যনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য বাইজিদ মুন্সী, এইচ এম মাসুদ হাসান, শাওন মোল্লা সহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। তবে বনভূমি উজাড় করনে কিংবা খাদ্যের সন্ধানে বন থেকে লোকালয়ে চলে আসতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, স্থানীয়দের সংবাদের ভিক্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে সাপটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপটি মঙ্গলবার দুপুরে কুয়াকাটার সংরক্ষিত লেম্বুর বনে অবমুক্ত করা হয়েছে। এর আগেও আমরা বেশ কিছু বন্যপ্রানী উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments