মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : রাজশাহীতে বাড়ছে তাপমাত্রা। এ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। শুক্রবার রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এটি চলতি বছর রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা।
এর আগের দিন বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর আগে ২৬ মার্চ সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
রাজশাহী আবহাওয়া কর্তৃপক্ষ বলছে,রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এটি আরও কয়েক দিন থাকার আশঙ্কা করা হচ্ছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রাজশাহীতে সর্বশেষ গত শুক্রবার ৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তখন তাপমাত্রা ২৫ ডিগ্রিতে নেমে আসে। পরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে।
বুধবার রাজশাহীতে সর্বোচ্চ রেকর্ড করা হয় ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর শুক্রবার সেটি গিয়ে ঠেকে ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াসে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন,রাজশাহীতে শুক্রবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহীর ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বইছে। এটি আরও দু-এক দিন অব্যাহত থাকবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments