ডেস্ক রিপাের্ট: আগামী বছরের ডিসেম্বরে উদ্বোধন করা হবে দেশের প্রথম মেট্রোরেল।আজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।
আজ রোববার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ডিপোর ভায়াডাক্টে প্রথম মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট। আগামী বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন করবেন। আগামী বছরের জুনে পদ্মা সেতু প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া আগামী বছর চট্টগ্রামে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এটি একটি মাইলফলক। মেট্রোরেল এখন আর স্বপ্ন নয়, এটি দৃশ্যমান বাস্তবতা। সমালোচকরা সমালোচনা ও অপপ্রচার করবে, আমরা জবাব দেবো কাজে। শেখ হাসিনা সরকার কাজেই জবাব দেয়। আমরা মেট্রোরেল, পদ্মাসেতুসহ মেগা প্রজেক্ট দিয়ে জাবাব দিচ্ছি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মোট ১৬টি মেট্রোরেল স্টেশনের মধ্যে প্রথম নয়টি মেট্রোরেল স্টেশনের কনকোর্স, প্রথম পাঁচটি মেট্রোরেল স্টেশনের ফ্লাটফর্ম ও প্রথম চারটি মেট্রোরেল স্টেশনের স্টিল রুফ স্ট্রাকচার এবং তিনটি মেট্রোরেল স্টেশনের রুফ শিটিংয়ের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট মেট্রোরেল স্টেশনসমূহের নির্মাণ কাজ বিভিন্ন পর্যায়ে আছে।
তিনি বলেন, ডিপোর অভ্যন্তরে রেললাইন স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। ভায়াডাক্টের ওপর মেইন লাইনে ১৭ দশমিক ২৪ কিলোমিটার রেললাইন স্থাপন করা হয়েছে। প্রথম পাঁচটি মেট্রোরেল স্টেশন পর্যন্ত ট্রেন চলাচলের উপযুক্ত করে প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি স্থাপন ও সফলভাবে টেস্ট করা হয়েছে। ভায়াডাক্টের ওপর ১৭ দশমিক ৪৪ কিলোমিটার ওভারহেড কেটেনারি সিস্টেম (ওসিএস) ওয়্যারিং সম্পন্ন হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ছয় কোচ বিশিষ্ট চারটি মেট্রোরেল সেট ইতোমধ্যে ঢাকার উত্তরা ডিপোতে এসে পৌঁছেছে। ক্রমান্বয়ে অবশিষ্ট মেট্রোরেল সেট বাংলাদেশে নিয়ে আসা হবে। গত ১১ মে ডিপোর অভ্যন্তরে প্রথম মেট্রোরেল সেটের ফাংশনাল টেস্টের সূচনা করা হয়েছিল। ইতোমধ্যে প্রথম দুটি মেট্রোরেল সেটের ফাংশনাল টেস্ট সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আজ প্রথম মেট্রোরেল সেটের ভায়াডাক্টের ওপর পারফরমেন্স টেস্টের সূচনা হয়েছে।
তিনি বলেন, এই টেস্ট সার্বিকভাবে সম্পন্ন করতে প্রায় ছয় মাসের প্রয়োজন হবে। পারফরমেন্স টেস্ট সম্পন্ন হওয়ার পর প্রায় তিন মাসের ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে। ইন্টিগ্রেটেড টেস্ট শেষে ও বাণিজ্যিক চলাচল শুরুর পূর্বে প্রায় পাঁচ মাসের যাত্রীবিহীন ট্রায়াল রান করা হবে।
এর আগে উত্তরার দিয়াবাড়ি ডিপোর কোচ আনলোডিং এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেলা ১২ টার দিকে সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোরেলের পরীক্ষামূলক আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় ঢাকা ম্যাস র্যাপিড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন এম সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধি, জাইকার বাংলাদেশ অফিস প্রধান ও মেট্রোরেলের পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন।। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেছেন।
আজ রোববার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ডিপোর ভায়াডাক্টে প্রথম মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট। আগামী বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন করবেন। আগামী বছরের জুনে পদ্মা সেতু প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া আগামী বছর চট্টগ্রামে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এটি একটি মাইলফলক। মেট্রোরেল এখন আর স্বপ্ন নয়, এটি দৃশ্যমান বাস্তবতা। সমালোচকরা সমালোচনা ও অপপ্রচার করবে, আমরা জবাব দেবো কাজে। শেখ হাসিনা সরকার কাজেই জবাব দেয়। আমরা মেট্রোরেল, পদ্মাসেতুসহ মেগা প্রজেক্ট দিয়ে জাবাব দিচ্ছি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মোট ১৬টি মেট্রোরেল স্টেশনের মধ্যে প্রথম নয়টি মেট্রোরেল স্টেশনের কনকোর্স, প্রথম পাঁচটি মেট্রোরেল স্টেশনের ফ্লাটফর্ম ও প্রথম চারটি মেট্রোরেল স্টেশনের স্টিল রুফ স্ট্রাকচার এবং তিনটি মেট্রোরেল স্টেশনের রুফ শিটিংয়ের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট মেট্রোরেল স্টেশনসমূহের নির্মাণ কাজ বিভিন্ন পর্যায়ে আছে।’
তিনি বলেন, ডিপোর অভ্যন্তরে রেললাইন স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। ভায়াডাক্টের ওপর মেইন লাইনে ১৭ দশমিক ২৪ কিলোমিটার রেললাইন স্থাপন করা হয়েছে। প্রথম পাঁচটি মেট্রোরেল স্টেশন পর্যন্ত ট্রেন চলাচলের উপযুক্ত করে প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি স্থাপন ও সফলভাবে টেস্ট করা হয়েছে। ভায়াডাক্টের ওপর ১৭ দশমিক ৪৪ কিলোমিটার ওভারহেড কেটেনারি সিস্টেম (ওসিএস) ওয়্যারিং সম্পন্ন হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ছয় কোচ বিশিষ্ট চারটি মেট্রোরেল সেট ইতোমধ্যে ঢাকার উত্তরা ডিপোতে এসে পৌঁছেছে। ক্রমান্বয়ে অবশিষ্ট মেট্রোরেল সেট বাংলাদেশে নিয়ে আসা হবে। গত ১১ মে ডিপোর অভ্যন্তরে প্রথম মেট্রোরেল সেটের ফাংশনাল টেস্টের সূচনা করা হয়েছিল। ইতোমধ্যে প্রথম দুটি মেট্রোরেল সেটের ফাংশনাল টেস্ট সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আজ প্রথম মেট্রোরেল সেটের ভায়াডাক্টের ওপর পারফরমেন্স টেস্টের সূচনা হয়েছে।
তিনি বলেন, এই টেস্ট সার্বিকভাবে সম্পন্ন করতে প্রায় ছয় মাসের প্রয়োজন হবে। পারফরমেন্স টেস্ট সম্পন্ন হওয়ার পর প্রায় তিন মাসের ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে। ইন্টিগ্রেটেড টেস্ট শেষে ও বাণিজ্যিক চলাচল শুরুর পূর্বে প্রায় পাঁচ মাসের যাত্রীবিহীন ট্রায়াল রান করা হবে।
এর আগে উত্তরার দিয়াবাড়ি ডিপোর কোচ আনলোডিং এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেলা ১২ টার দিকে সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোরেলের পরীক্ষামূলক আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস র্যাপিড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন এম সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধি, জাইকার বাংলাদেশ অফিস প্রধান ও মেট্রোরেলের পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments