ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ টানা ১৫ দিন ধরে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সভা-সমাবেশ ও জনসংযোগ করেছেন। কোন কিছুতেই কমতি ছিল না। কিন্তু নির্বাচনের দিন ভোট দিতে এসে দেখেন তার প্রতীক নেই। এতে হতবিহ্বল হয়ে পড়েন প্রার্থী ও তার সমর্থকরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে।
অনুসন্ধানে জানা যায়, নবীনগর উপজেলার গোওয়ালি গ্রামের বাসিন্দা আব্দুল আওয়ালের পুত্র মঈনুদ্দিন কাইতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেন। তিনি মোরগ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে বরাদ্দ চান। কমিশন থেকে তাকে বৈদুতিক পাখা প্রতীক বরাদ্দ দেয়। কিন্তু ওই প্রার্থী তার নিজের প্রতীকের পরিবর্তে আপেল প্রতীক এর পোষ্টার ছাপিয়ে নির্বাচনে জনসংযোগ শুরু করেন। ব্যানার, পোস্টার, লিফলেট ও সভা-সমাবেশে আপেল প্রতীক হিসেবে তার প্রচারণা চালায়। নির্বাচনের দিন সকালে তিনি ও তার সমর্থকরা আপেল প্রতীকে ভোট দিতে এসে দেখেন এ প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। এরপর ক্ষেপে যান। এ নিয়ে তার সমর্থকরা নির্বাচন সংশ্লিষ্ট কমকর্তাদের দায়ি করেন। পরবর্তীতে কর্মকর্তারা প্রতীক বরাদ্দের কাগজ পরীক্ষা করে দেখেন বৈদ্যুতিক পাখা প্রতীকের পাশে তার স্বাক্ষর রয়েছে। তখন সবাই বুঝতে পারেন প্রার্থীর ভুলের জন্যই এমনটি হয়েছে। এনিয়ে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচনের ফলাফলে মঈনুদ্দিন পান (বৈদ্যুতিক পাখা) ১৬০ ভোট এবং তার প্রতিদ্বন্ধি বাছির মিয়া (ফুটবল মার্কা) ১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments