বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে আজ ৫ নভেম্বর শনিবার আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্কেটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার। এসময় শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও খেলোয়ারগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক বিভাগ এবং ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ অংশ নেয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অংশগ্রহণকারী খেলোয়াড়দের সফলতা ও শুভকামনা করে বলেন, করোনা মহামারির প্রতিকূলতা মোকাবেলা করে বিশ্ববিদ্যালয়ে পুনরায় ক্রীড়া কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ধরনের আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোতিা আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা এসকল প্রতিযোগিতায় স্বত:স্ফূর্তভাবে অংশ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলাসহ সহশিক্ষামূলক কর্মকান্ডে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন এবং দেশের সুনাম বৃদ্ধির জন্য দক্ষ হয়ে গড়ে উঠতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments