নাটোর জেলা প্রতিনিধি: শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনে পুলিশের ওপর হামলার ইন্ধনের অভিযোগে নাটোর সিটি কলেজের অধ্যক্ষ মো.দেলোয়ার হোসেন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার(২৯জুলাই) সন্ধ্যায় নাটোরের আদালত থেকে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নাটোর শহরের আলাইপুর উপ-শহরের বাসিন্দা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানকে এর আগে রোববার দুপুর ১২টায় কলেজ চত্বর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নাটোর জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের পর সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা আটটি মামলায় সোমবার পর্যন্ত শিক্ষার্থীসহ বিএনপি জামায়াত ও ছাত্রশিবিরের ১১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এবিষয়ে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, নাটোরে পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদের ইন্ধনের অভিযোগে তাকে (অধ্যক্ষকে) গ্রেপ্তার করা হয়েছে। আজকে আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, জেলার বিভিন্ন থানায় দায়ের করা ৮ মামলায় এপর্যন্ত ১১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments