রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের দোকান ঘর ভাঙচুর ও ৫ একর জমির আম বাগান লন্ডভন্ড করেছে দুর্বৃত্তরা। অপরদিকে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ঘরবাড়ি ভাঙচুর ও বাড়ীর সব লুটপাট এবং আম বাগানের সব গাছ কেটে সাভার করেছে দুরবিত্তরা। ঘটনাটি ৫ই আগস্ট পদত্যাগের দিবাগত রাত্রে ঘটিয়েছে বলে তারা জানান।
সরেজমিনে গিয়ে এক সাক্ষাৎকারে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন,
সরকার পদত্যাগের পর ওই রাতেই দুর্বৃত্তরা আমার দোকান ঘর ভাঙচুর করে নতুন তালা লাগিয়ে দেয় এবং আমার ৫ একর জমির আম বাগান লন্ডভন্ড করে দখলে নেয় দুর্বৃত্তরা। তিনি আরও বলেন,
১০/১৫ বিঘা জমির ফুল কপির বীজ তলা নষ্ট করেছে, ধান লাগা জমিতে ট্রাক্টরে হাল দিয়ে ধ্বংস করেছে।
অপর দিকে একই এলাকার অবসরপ্রাপ্ত আব্দুর খালেক বিসিএস কৃষি কের্ডার ও বীর মুক্তিযোদ্ধা এ প্রতিনিধিকে বলেন, শাহানাবাদে আমার বাড়িতে ধ্বংসযজ্ঞ ও লুটপাট করে বাড়ির সব জিনিস নিয়ে গেছে এমনকি বাড়ির ওয়াল ভেঙ্গে দিয়েছে, ওয়াটার লাইনের পাইপ, পানি পাম, ট্রেংকি সহ বাড়িতে যা ছিল সব নিয়ে গেছে দুর্বৃত্তরা এবং বাড়ির পাশে আমার আম বাগানের গাছ সব কেটে দিয়েছে দুর্বৃত্তরা। প্রায়১০/১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে। তিনি দুঃখ করে বলেন, দেশ স্বাধীন করে এই পুরস্কার পেলাম।
প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হউক।
একই এলাকার মেজারুল ইসলাম নামে এক বর্গা চাষির ১২ বিঘা জমির ধানের গাছ কেটে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এই বর্ণনা দিতে গিয়ে হাউ মাউ করে কেঁদে ফেলেন কৃষক। তিনি এর বিচারের দাবি করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments