রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন, সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আবহমান বাংলার প্রাণের উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে ধর্মান্ধ,মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠি যেন কোন নাশকতামূলক কর্মকান্ড করতে না পারে সেজন্য প্রশাসন, দলীয় নেতা-কর্মী, পুজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দসহ সবার সজাগ থাকতে হবে। বৈশি^ক অর্থনৈতিক এ সংকট ও মন্দার মধ্যেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎসবমূখর পরিবেশে শারদীয় দুর্গা পুজা উদযাপনের জন্য প্রতিবছরের ন্যায় শুভেচ্ছা উপহার হিসেবে এবারও অনুদান প্রদান করেছেন। ২৬ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বানারীপাড়া উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ৫৭টি মন্দিরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী,আনসার ভিডিপি কর্মকর্তা আসাদুর রহমান,উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস,সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল-হাসান স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম, এমপির ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,সহ-সভাপতি স্বপন মাঝি,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৫৭টি দুর্গা মন্দিরে সরকারি অনুদানের ৫০০ কেজি চালের মূল্য ১৭ হাজার ৫০০ টাকা করে এবং সংসদ সদস্য মো. শাহে আলমের ব্যক্তিগত পক্ষ থেকে ২ হাজার টাকা করে মোট সাড়ে ১৯ হাজার টাকা করে বিতরণ করা হয়। এসময় উপজেলার ৫৭ টি দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments