আল মাসুদ পঞ্চগড় : আটোয়ারী উপজেলায় মাঠে ঘাস কেটে ফেরার পথে বজ্রপাতে পখিন চন্দ্র বর্মন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত পখিন চন্দ্র বর্মন একই গ্রামের ধীরেন চন্দ্র বর্মনের ছেলে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধায় আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের ঝাকুয়া পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গরু- ছাগলের জন্য বিকেলের পর মাঠে ঘাস কাটতে যায় পখিন। হঠাৎ আকাশ থেকে বৃষ্টি নামলে সন্ধা ৬টার দিকে ঘাস নিয়ে বাড়ির পথে রওনা হয় সে। এক সময় বাড়ির কাছে পৌছালে তার উপর বজ্রপাত ঘটে। এতে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিঞা বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments