ডেস্ক রিপাের্ট: বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে গতকাল দুদক মিথ্যা মামলায় চার্জশীট প্রদান করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে আরও বলেন, বর্তমান অবৈধ সরকার রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে তার আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে বিরোধীদল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিরোধী দল ও মত ধ্বংস করার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সরকারের প্রতিটি কর্মকা-ে দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটলেও দুদক যেন “চোখ থাকতেও অন্ধ” প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দুদক দুর্নীতি দমন নয়, বিএনপি দমনে ব্যস্ত।
সাবেক মন্ত্রী, ঢাকার সাবেক মেয়র জনাব মির্জা আব্বাস জাতীয়তাবাদী দলের একজন শীর্ষ স্থানীয় নেতা। একই সাথে তার স্ত্রী আফরোজা আব্বাস জাতীয়াতাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাস অগ্রণী ভুমিকা পালন করছেন। এ কারণেই বিগত ১০ ডিসেম্বর ২০২২ বিএনপি’র ঢাকা বিভাগীয় গণ-সমাবেশের পূর্বে উক্ত গণ-সমাবেশের প্রস্তুতির প্রধান নেতা মির্জা আব্বাসকে কোন কারণ ছাড়াই গভীর রাতে গ্রেফতার করে গণ-সমাবেশ পন্ড করার ষড়যন্ত্র করেছে কর্তৃত্ববাদী সরকার। কিন্তু তা ব্যর্থ হওয়ায় এখন আবার আটক থাকাবস্থায় স্ত্রীসহ তাঁকে হয়রানী করতে দুদককে দিয়ে এই চার্জশীট দেয়া হলো।
ব্যর্থ, অযোগ্য, দুর্নীতিবাজ, লুটেরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনগণ যখন আন্দোলনরত এবং মির্জা আব্বাস, আফরোজা আব্বাসসহ দলের নেতৃবৃন্দ যখন এই আন্দোলনকে সফল করতে নেতৃত্ব দিচ্ছেন তখন তাদের বিরুদ্ধে দুদকের মিথ্যা মামলায় চার্জশীট প্রদান বিএনপি ও আন্দোলনকে নেতৃত্বশুণ্য ও বিভ্রান্ত করবার চক্রান্তেরই বহি:প্রকাশ।
সম্প্রতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অপর সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ তাঁর স্ত্রী ও স্ত্রীর বোনের বিরুদ্ধেও দুদক মিথ্যা অভিযোগে মামলা দায়ের করেছে। প্রতিহিংসা পরায়ণ সরকার তাদের অতি পরিচিত পুরাতন অস্ত্র ব্যবহার করে বিরোধী মতের সকল নেতা-কর্মীর কন্ঠরোধ করতেই এধরনের মামলা, চার্জশীট প্রদান করছে।
বিএনপি জনবিচ্ছিন্ন সরকারের এহেন কার্যকলাপে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে এই হীন এবং বিরোধী দলকে নিষ্ঠুর দমনের কূটকৌশল থেকে বিরত থাকার আহবান জানাচ্ছে।
বিএনপি মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস-এর বিরুদ্ধে মিথ্যা মামলা ও ফরমায়েশী চার্জশীট প্রত্যাহারসহ মির্জা আব্বাসের নিঃশর্ত মুক্তি দাবি করছে।
উল্লেখ্য, ১/১১’র জরুরী অবস্থার অনৈতিক সরকার মির্জা আব্বাসকে ১নং ও আফরোজা আব্বাসকে ২নং আসামী করে তাঁদের নামে সম্পদের হিসাবের একটি মিথ্যা মামলা দায়ের করে। ২০১০ সালে এই মামলাটি থেকে উচ্চ আদালত আফরোজা আব্বাসের নাম খারিজ করে দিলেও ২০১৮ সালে প্রহসনের নির্বাচনের পর দুদক একই বিষয়বস্তু নিয়ে আফরোজা আব্বাসকে ১নং ও মির্জা আব্বাসকে ২ নং আসামী করে নতুন করে মিথ্যা মামলা দায়ের করে। গতকাল দুদক এই মামলায় প্রহসনের চার্জশীট প্রদান করেছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments