স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী তাতীদলের আহবায়ক আবুল কালাম আজাদ বলেছেন, বর্তমান অবৈধ সরকার মেঘা উন্নয়নের নামে মেঘা দূর্নীতি করছে। দশ হাজার কোটি টাকার কাজে ৫ হাজার কোটি টাকাই লুট। বিরোধী মত দমনে এরা হিটলারকেও হার মানিয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের না পেয়ে আটক করা হচ্ছে তার মা-বাবা, ভাই-বোন ও স্ত্রীকে। যা হিটলারও করেনি। বিরোধী মত দমন ও লুটপাট আওয়ামী লীগের নেশা।
শুক্রবার রাজশাহী রাইফেলস ক্বাব নানকিং কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর তাতীদল আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাতী দল সভাপতি বলেন, নতুন প্রজন্ম ১৯৭২ থেকে ৭৫ সালের দুঃশাসনের কথা লোকমুখে শুনেছে। আজ তারা সেই আওয়ামী লীগের বর্তমান স্বৈরাচারী সরকারের শাসন প্রত্যক্ষ করছেন। এই প্রজন্মও একদিন আগামী প্রজন্মের কাছে বর্তমান অত্যাচারী আওয়ামী লীগের একদলীয় শাসনব্যবস্থার কথা তুলে ধরবে।
আবুল কালাম আজাদ বলেন, আজকে দমননীতির কারণে জনগণ এ সরকারকে দানবীয় সরকার বলে। এই দানবীয় সরকারের কাছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংস্কৃতিকসেবীসহ কোনো গুণীজনই নিরাপদ নয়। এদেশকে সকলের কাছে বাসযোগ্য করে তুলতে হলে, নিরাপদ রাষ্ট্র গড়ে তুলতে হলে এ সরকারকে বিদায় করে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে হবে।
জেলা তাতীদলের আহবায়ক কুতুব উদ্দিন বাদশার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা। আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, তাতী দলের যুগ্ম আহবায়ক গোলাম মাওলা খান বাবলু, মহানগর সভাপতি মোশারফ হোসেন (কাজল), সাধারণ সম্পাদক মোঃ মিলন শেখ, জেলা সাধারণ সম্পাদক এম মুঈদ খান প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments