কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অসুস্থ অবস্থায় ১টি অতিথি পাখি উদ্ধার করেছে এক পর্যটনকর্মী। এটির ডান পা ও পাখায় আঘাত ছিলো। পাখিটিকে কেউ বলে গাংচিল, কেউ বলে বদর কবুতার। তবে এটি দেখতে ককুতারে মত। ১০ এপ্রিল রবিবার লেম্বুরবন সংলগ্ন আন্ধারমানিক নদীর মোহনায় বালুচর থেকে এ পাখি উদ্ধার করা হয়। পরে অসুস্থ্য এই অতিথি পাখিটিকে কুয়াকাটা বন্যপ্রানী নোঙ্গর খানায় রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে কি কারনে এটি আহত হয়ে ওই বালুচরে পরে ছিল তা বলতে পারেনি কেউ। স্থানীয়দের ধারনা জেলে জালে আঘাত পেয়ে এই পাখিটি আহত হতে পারে। পরে ভাসতে ভাসতে এটি তীরে আসে আশ্রয় নেয়।
পর্যটনকর্মী কে এম বাচ্চু বলেন, স্থানীয়দের সংবাদের ভিক্তিতে অসুস্থ অবস্থায় এই পাখিটিকে উদ্ধার করে কুয়াকাটা বন্যপ্রানী নোঙ্গর খানায় রাখা হয়েছে। সেখানে এটির চিকিৎসা সেবা চলছে। প্রথমত পখিটি হাটতে ও উড়তে পারতোনা। তবে দীর্ঘ ৬ দিন চিকিৎসায় অনেকটা সুস্থ হয়ে উঠেছে। এখন পর্যন্ত উড়ে যাওয়ার সক্ষম হয়নি।
বন্যপ্রানী নোঙ্গরখানায় দ্বায়িত্বরত মো.ওয়াদুদ সবুজ বলেন, এ পাখিটিকে যখন এখানে আনা হয়েছে তখন কিছুই খেতে পারতোনা। এখন খেতে পাড়ছে। এটিকে ছোট ছোট মাছ খাওয়ানো হচ্ছে। আশাকরি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে।
কুয়াকাটা বন্যপ্রানী নোঙ্গরখানার স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার বলেন, গত ৫/৬ দিন আগে এই পাখিটিকে অসুস্থ আবস্থায় নিয়ে আসে পর্যটনকর্মী কে এম বাচ্চু। আমরা এটিকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আগের তুলনায় পাখিটি অনেক সুস্থ। পুরোপুরি সুস্থ হলে অবমুক্ত করা হবে। তবে এর আগেও বন্যপ্রানী নোঙ্গর খানায় পাখিসহ ২০ ব্যন্যপ্রানী চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে অবমুক্ত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments