জাসদের উপদেষ্টামন্ডলির সদস্য বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির মুক্তি দাবি

প্রকাশ : 02 Jul 2024
জাসদের উপদেষ্টামন্ডলির সদস্য বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির মুক্তি দাবি

ডেস্ক রিপোর্ট:  জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে অভিযোগ করে বলেছেন রাজশাহীর বাঘা উপজেলায় অবৈধভাবে চাপিয়ে দলিল লেখক সমিতির স্বেচ্ছাচারিতা, দুনীর্তির বিরুদ্ধে সাধারণ নাগরিকদের আন্দোলনের সাথে সংহতি জানানোর কারণে জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলির সদস্য, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফিকে কোনো মামলা ছাড়াই ৬৪ দ:বি: ধারায়  গ্রেফতার করা হয়েছে। তারা বলেন, অবৈধভাবে চাপিয়ে দেয়া দলিল লেখক সমিতির স্বেচ্ছাচারিতা, দুনীর্তি এবং জমি রেজিস্ট্রি বন্ধ রাখার প্রতিবাদে স্থানীয় জনগণ আন্দোলন চালিয়ে আসছে।


জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলির সদস্য জননেতা বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফিকে হয়রানীমূলকভাবে গ্রেফতার ও আটক রাখার নিন্দা করেছেন এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। তারা বলেন, অবৈধভাবে চাপিয়ে দেয়া দলিল লেখক সমিতির স্বেচ্ছাচারিতা ও দুনীর্তির কারণে জমি রেজিস্ট্রি বন্ধ হয়ে থাকার ঘটনা নিরসনে সরকারের হস্তক্ষেপ দাবি করেন।


সম্পর্কিত খবর

;