স্টাফ রিপোটার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কেউ যদি মনে করে এ দেশকে আজীবন পরাধীন করে রাখবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করবে। তিনি বলেন, সারাবিশ্বে যারা গণতন্ত্র ও বাকস্বাধীনতায় বিশ্বাস করে তারা এ সরকারকে ধিক্কার জানায়। গোটা দেশকে আজ বন্দীশালায় পরিনত করেছে এ সরকার।
মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টন ভাসানী মিলনায়তনে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালামের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
রিজভী বলেন, আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে থাকবে তারাই মুক্তিযোদ্ধা। আর যারা বিরোধিতা করবে তারা রাজাকার। ইতিমধ্যে এসব রাজাকাররা জাতির কাছে চিহ্নিত হয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজের দেশের মানুষকে বন্দী রেখেছেন, জনগণ আপনাকে ক্ষমা করবে না।
তিনি বলেন, সরকার আবারও একতরফা নির্বাচনের চেষ্টা করছে। বিশ্বস্ত মনে করে প্রমোশন দিচ্ছে। নির্বাচনের আগে নেতাকর্মীদের সাজা দিচ্ছেন। সবকিছুই দেশবাসী ভালো করে জানে এগুলো কেন করছেন? গদি যদি একবার নড়বড়ে হয়ে যায়, তখন কেউ ঠিক থাকে না। কোনো ছকই কাজে আসবে না।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, আন্তজার্তিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, লিটন মাহমুদ, হাজী মনির হোসেন, প্রিন্সিপাল নজরুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক প্রিন্সিপাল মাওলানা নেছারুল হক।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments