স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আজ ১২ নভেম্বর শহীদ জাসদনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক মাস্টার হত্যা দিবস পালন করেছে।
সিদ্দিক মাস্টার হত্যা দিবসে জাসদ ও সহযোগী সংগঠনসমূহ আজ ১২ নভেম্বর রবিবার বিকাল ৫টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ সিদ্দিক মাস্টারের প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাকে স্মরণ করে। সংক্ষিপ্ত এ স্মরণসভায় শহীদ সিদ্দিক মাস্টারকে স্মরণ করে ও শ্রদ্ধা জানিয়ে বক্তব রাখেন শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, ছাত্রলীগ(ননী-মাসুদ) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী।
এছাড়াও জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আফজাল হোসেন খান জকির নেতৃত্বে জাসদ কেন্দ্রীয় কমিটি, মানিকগঞ্জ জেলা কমিটি, ঢাকা জেলা কমিটি, নওয়াবগঞ্জ উপজেলা কমিটি, সাটুরিয়া উপজেলা কমিটির প্রতিনিধিদল আজ ১২ নভেম্বর রবিবার সকাল ১১টায় নওয়াবগঞ্জ স্কুল ও কলেজের খেলার মাঠে ধলেশ্বরী নদীর তীরে শহীদ সিদ্দিক মাস্টারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
এখানে উল্লেখ্য, ১৯৭২ সালের এই দিনে তৎকালীন সরকারী দল আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতার ছত্রছায়ায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী বামপন্থী নামধারী একটি সশস্ত্র সন্ত্রাসবাদী গ্রুপ সুপরিকল্পিতভাবে জাসদনেতা সিদ্দিক মাস্টারকে হত্যা করেছিল।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments