ডেস্ক রিপোর্ট: শুক্রবার বিকাল ৫ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মেট্রোরেলে সাধারণ মানুষের জন্য ভাড়া কমানো এবং শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুহাইল আহম্মেদ শুভ,দপ্তর সম্পাদক অনিক কুমার দাস।সমাবেশ পরিচালনা করেন ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন।
উক্ত বিক্ষোভ সমাবেশ নেতৃবৃন্দ বলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশের উদ্বোধন হবে আগামীকাল কিন্তু মেট্রোরেলের যে সুফলের কথা বলা হয়েছিলো তা এখন জনগণের দুর্ভোগ পরিনত হয়েছে। মেট্রোরেলের যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তাতে এটা আর সাধারণ মানুষের পরিবহন না হয়ে ধনিক শ্রেণীর বিলাসী পরিবহনে পরিনত হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশ গুলোর মধ্যে সব চেয়ে বেশি ভাড়া এবং পাশের দেশ কলকাতার থেকেও প্রায় ৪ গুন বেশি ভাড়া নির্ধারণ করা হয়ছে। মন্ত্রী - আমলা ও প্রজেক্টের সাথে যুক্ত কর্তা ব্যক্তিদের লুটপাট - দূর্নীতি বারংবার বাড়ে প্রকল্পের বাজেট কিন্ত সরকার এগুলোর কোনো প্রতিকার না করে জনগণের উপরই এর দায় বার চাপিয়ে দিচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, দীর্ঘ লড়াই - সংগ্রামের মধ্যে দিয়ে শিক্ষার্থী হাফ ভাড়ার অধিকার আদায় করে কিন্তু মেট্রোরেল শিক্ষার্থীদের সে দাবিকে আজকে উপেক্ষা করা হচ্ছে। মতিঝিল থেকে উত্তরা ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। একজন যদি নিয়মিত মেট্রোরেলে যাওয়া আসা করে তাকে মাসে গুনতে হবে ৬ হাজার টাকা যা এখন কার অর্থনীতির মূল্যস্ফীতিতে অবাস্তব। এই ভাড়া কোনো মধ্যবিত্ত জনগণ এবং শিক্ষার্থীদের বহন করা কষ্ট সাধ্য।
নেতৃবৃন্দ বলেন, তাই আমরা দাবি করছি সাধারণ মানুষের শ্রমে-ঘামে নীর্মিত মেট্রোরেলের ভাড়া এখনকার আর্থসামাজিক অবস্থা এবং শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন শিক্ষা জীবন কথা বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ করতে হবে। শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া এবং সাধারণ মানুষের জন্য ভাড়া কমাতে হবে। আমাদের দাবি মেনে যদি ভাড়া নির্ধারণ না করা হয় আগামী দিনে সকল শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলার অঙ্গিকার করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments