ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেছেম ঢাকা মহানগর উত্তর বিএনপি।
শনিবার এক বিবৃতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনা করে বলেন, বর্তমান জালিম শাহী সরকারের বিরুদ্ধে, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে খন্দকার মোশাররফ আমাদের অভিভাবকের ভুমিকা পালন করছেন। বয়োজ্যেষ্ঠ এই নেতা নিজের শরীরের কথা চিম্তা না করে দেশ ও জাতির মুক্তির দাবিতে সবসময়ই রাজপথে সরব থাকেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেনের দ্রুত আরোগ্য কামনা করেন।
হঠাৎ শারিরীক অসুস্থ বোধ করলে শুক্রবার দিবাগত গভীর রাত প্রায় সেড়ে তিনটার দিকে ওনার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারসহ পরিবারের সদস্যরা তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ভর্তি করান।
ড. খন্দকার মোশাররফ হোসেন বর্তমানে এভারকেয়ার হাসাপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments