স্টাফ রিপোর্টার: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং গ্যাস চুরি রোধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গতকাল দেশের দুটি পৃথক স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে।
তিতাস গ্যাস আঞ্চলিক বিতরণ বিভাগ-সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ইকোনোমিক জোন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে তিনটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ এবং ‘দিশারী হোটেল এন্ড হাইওয়ে রেস্টুরেন্ট’ ও ‘হিরাঝিল হোটেল এন্ড হাইওয়ে রেস্টুরেন্ট’ নামের দুটি হোটেলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে ফায়ার সার্ভিস এবং এক্সকাভেটরের সহায়তায় চুনাভাটির সরঞ্জামাদি নষ্ট করে দেওয়া হয়। এই অভিযানে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে এবং দুই জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে ।
অপর একটি অভিযানে তিতাস গ্যাস আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার ঢাকা জেলার সাভারের কলমা, গৌরীপুর, গরুরহাট, আশুলিয়া কলেজ রোড ও বড় আশুলিয়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করে। এ অভিযানে ১০০ মিটার অবৈধ বিতরণ লাইন, দুইটি অবৈধ শিল্প সংযোগ এবং তিনটি মিটারবিহীন আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
উল্লেখ্য, ‘রুট নেক্স ওয়াশিং’ নামক একটি শিল্প প্রতিষ্ঠানের অবৈধ সংযোগ তৃতীয়বারের মতো বিচ্ছিন্ন করে সোর্স পয়েন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযানে একটি শিল্প গ্রাহকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments