স্টাফ রিপোর্টার: নতুন বাংলাদেশে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার বিকাল ৪টার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পরে তিন পর্যায় এই শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ।
ঠিক ঘড়ির কাঁটা ৪টা ১২ মিনিটে নব নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহামান।
এরপর ৪টা ২০ মিনিটে শপথ বাক্য পাঠ করে ২৫ সদস্যের পূণাঙ্গ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ।
শপথ নেওয়া ২৫ জন পূর্ণ মন্ত্রী যারা-
মির্জা ফকরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৈধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেন, খালিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মফাজ্জাল হোসাইন কায়কবদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মো. আমিন উর রশিদ (টেকনোক্র্যাট) আফরোজা খানম রিতা, শাহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, এমডি আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দেপেন দেওয়ান, ইসহানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসাইন বকুল, ফকির মাহবুব আনাম স্বপন এবং শেখ রবিউল আলম।
সর্বশেষ ৪টা ২৬ মিনিটে ২৪ সদস্যের প্রতিমন্ত্রীগণ শপথ বাক্য পাঠ করেন।
শপথ নেওয়া ২৪ জন প্রতিমন্ত্রী যারা-
এ রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত,আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, মো শারিফুল আলম, শ্যামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফারহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট) , মির মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারি, মীর শাহে আলম, জুনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, আইক্কাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জু, ববি হাজ্জাজ এবং নুরুল হক।
মন্ত্রী পরিষদকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করে মন্ত্রী পরিষদ সচিব ড. নাসিমুল গনি।
আজকের এই শপথ অনুষ্ঠানে দেশী-বিদেশি ১২শ আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
এরআগে আজ (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেন। সংসদ সদস্যদের শপথ পাঠ করান নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির।
সকালে শপথ গ্রহণ শেষে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যরা সংসদীয় দলের সভা করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নেতা নির্বাচিত করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments