ডেস্ক রিপোর্ট: গ্লোবাল মোবাইল ব্রডব্যান্ড ফোরাম ২০২২ (এমবিবিএফ২০২২) এ ফাইভজি প্রযুক্তির অধিগ্রহণ সহজতর করার জন্য হুয়াওয়ে আইসিটি প্রোডাক্টস অ্যান্ড সলিউশন ও ওয়্যারলেস সলিউশনের প্রেসিডেন্ট ইয়াং চাওবিন ‘ওয়ান ফাইভজি’ ধারণা ও এর জন্য বেশ কিছু কার্যকরী পণ্য উন্মোচন করেছেন।
ইএলএএ এর সাথে মেটাএএইউ এর সমন্বয় টিডিডি আপলিংক ও ডাউনলিংক কাভারেজ উন্নত করে, বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করে
হুয়াওয়ের মেটাএএইউ বড় অ্যান্টেনা অ্যারে (ইএলএএ) প্রযুক্তি ব্যবহার করে কর্মক্ষমতা বৃদ্ধি করে ও জ্বালানি সাশ্রয় করে। এই প্রযুক্তি আপলিংক ও ডাউনলিংক ব্যবহারকারীর অভিজ্ঞতাকে ৩০% পর্যন্ত বৃদ্ধি করে এবং ৩০% কম শক্তি খরচ করে একই রকম কাভারেজ নিশ্চিত করতে সক্ষম।
আল্ট্রা-ওয়াইডব্যান্ড ও মাল্টি-অ্যান্টেনা প্রযুক্তি ফ্র্যাগমেন্টেড এফডিডি স্পেকট্রামের সাহায্যে ব্যবহার প্রক্রিয়াকে সহজতর এবং স্পেক্ট্রাল এফিসিয়েন্সি উন্নত করে
হুয়াওয়ের আল্ট্রা-ওয়াইডব্যান্ড ফোরটিফোরআর আরআরইউ এর সাহায্যে এই প্রযুক্তি সহজেই ব্যবহার করা যায় এবং সকল ধরনের আরএটি, ব্যান্ডস ও ক্যারিয়ারে মিলিসেকেন্ড স্তরের পাওয়ার শেয়ারিং সমর্থন করে। একই স্তরের জিইউ কাভারেজ নিশ্চিত করার সাথে সাথে ৩০% পর্যন্ত বিদ্যুৎ খরচ কমায়। হুয়াওয়ের ডুয়াল-ব্যান্ড এইটটিএইটআর আরআরইউ ১.৮ ও ২.১ গিগাহার্টজ উভয় ব্যান্ডকে সমর্থন করে এবং ফোরজি ও ফাইভজি নেটওয়ার্ক সক্ষমতা যথাক্রমে ১.৫ ও ৩ গুণ বৃদ্ধি করতে পারে। হার্টজ প্ল্যাটফর্মের এইটটিএইটআর নেটিভ অ্যান্টেনার সাথে ব্যবহার করা হলে, এইটটিএইটআর আরআরইউ ১৫% পর্যন্ত জ্বালানি খরচ কমাতে সক্ষম। সিঙ্গেল-পোল পরিস্থিতির জন্য হুয়াওয়ে দিচ্ছে এই খাতের প্রথম এফডিডি ব্লেডএএএইউ সমাধান, যা এফডিডি ম্যাসিভ মিমো এএইউ ও সাব-৩ গিগাহার্টজ প্যাসিভ অ্যান্টেনার মধ্যে সমন্বয় ঘটায়।
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments