আন্তর্জাতিক ডেস্ক: অভিসানবিরোধী তল্লাশির জেরে বিক্ষোভে এখনও উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। বিক্ষোভ দমনে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এ শহরটিতে দুই হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন ও ৭০০ মেরিন সেনা পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ( ১০জুন ) রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছেন।
প্রতিবেদনে বলেন, সোমবার নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া এবং সান ফ্রান্সিসকোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভের সময় বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটতে দেখা গেছে। এ অবস্থায় হার্যলাইনে যান আইনশৃঙ্খলা বাহিনী। শহর থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসন ও নথিবিহীন অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত ফাঠানো সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে ডোনাল্ড ট্রাম্প। তারপর বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান শুরু করে পুলিশ ও মার্কিন কাস্টমস বিভাগের আইনপ্রয়োগকারী সংস্থা আইসিই। ইতিমধ্যে যৌথ অভিযানে গত ৬ মাসে শত শত নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে।
গত ৬ জুন লস অ্যাঞ্জেলেসের শহরতলী এলাকা প্যারামাউন্টে নথিবিহীন অভিবাসীদের শনাক্ত ও আটক করতে অভিযানে নামেন পুলিশ ও আইসিই। অভিযানের শুরুতেই প্রতিরোধের মুখে পড়েন আইনশৃঙ্খলা বাহিনী।
অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরের দিন পুলিশ ও আইসিই সদস্যদের সহায়তায় আধা সামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য মোতায়েন করার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তাতে আরও পরিস্থিতি অবনতি ঘটে।
এ অবস্থায় সোমবার আরও দুই হাজার ন্যাশনাল গার্ডের সদস্য ও ৭০০ মেরিন মোতায়েন করার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প
এনিয়ে বড় ধরনের বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে রিপাবলিকান ও ড্রমোক্র্যাটদের মধ্যে। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন ক্যালিফোর্নিয়ার গর্ভনর গ্যাভিন নিউসম।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments