উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি মোঃ শাহে আলম এমপি বলেছেন, বিশ্বের মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বর্তমানে কেউ ইচ্ছে করলেই চাকুরী দিতে পারে না। যোগ্যতা প্রমান করে চাকুরী পেতে হয়। তাই শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সমাজের অত্যাচার অনাচার ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তিনি ১০ অক্টোবর রবিবার সকাল ১১টায় উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ মোঃ ইশতিয়াক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এস জামাল হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোঃ আওরঙ্গজেব হাওলাদার। স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ এস.এম তাইজুল ইসলাম, প্রভাষক নাদিরা পারভীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ ছাত্তার মোল্লা, সম্পাদক মোঃ মিন্টু সরদার, প্রভাষক মোঃ তোফাজ্জল হোসেন, মাওলাদ হোসেন মিয়া নাসিম, মোঃ আনিসুর রহমান। নবীণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় লামিয়া আফরোজ, তামিম রহমান শাওন, শিল্পী খানম। এমপি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভয়াবহ মহামারী করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। এরপর বিকেলে এমপি শাহে আলম শাহানারা আব্দুল্লাহ স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments