বুলবুল আহমেদ, নাটোর: নির্বাচনী প্রচারণায় নেমে বিএনপির মনোনীত নাটোর-১ আসনের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে ভোট চেয়েছেন প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের স্ত্রী ও ২০১৮ সালে একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুন্নাহার শিরিন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপস্থিত থেকে তিনি ভোটপ্রার্থনা করেন।
কামরুন্নাহার শিরিন বলেন, “২০১৮ সালে লালপুর-বাগাতিপাড়া আসন থেকে আমি বিএনপির মনোনয়নে নির্বাচন করেছি। দেশবাসী জানে সেবারের ভোট কেমন হয়েছিল দিনের ভোট রাতে হয়েছে। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ আজ গণতন্ত্রের পথে অগ্রসর হয়েছে।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এই আসনে মনোনয়ন দিয়েছে প্রয়াত মন্ত্রী, এলাকার অবিসংবাদিত নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে। পরিচ্ছন্ন, মেধাবী ও সাংগঠনিক সক্ষমতার কারণে তাকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নীতি-নির্ধারক নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।অনেকে বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও প্রকৃত বিএনপি ও জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসীদের কেউই বিভ্রান্ত হবেন না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দলের সিদ্ধান্ত মেনে সবাই ধানের শীষ প্রতীকে পুতুলকে ভোট দিয়ে বিজয়ী করবেন। তার মাঝে তার বাবার আচরণ খুঁজে পাই। তিনি জয়ী হলে বাবার অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত মন্ত্রী ফজলুর রহমান পটলের কনিষ্ঠ পুত্র ইফতেখার আরশাদ প্রতিক, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments