ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশে যথাযথ মার্যাদার সাথে পালনের লক্ষে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে পালন করেছে।
আজ ( ৩০শে মে ২০২৪ ) বৃহস্পতিবার বিকাল ৪ টায় ভেড়ামারা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে চত্তরে ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ শিহাবুল ইসলাম চেয়ারম্যান এর সভাপতিত্বে এক বিশাল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ জিয়াউর রহমান এর কর্মময় জীবনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, ভেড়ামারা পৌর সভার সাবেক সফল মেয়র এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, ভেড়ামারা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম বিশু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জানবার হোসেন চেয়ারম্যান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জাহিদুর রহমান রঞ্জু, ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সহ সভাপতি গোলাম রাব্বানী জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল বিশ্বাস, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিনারুল ইসলাম মিনু, ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন পাতল, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মোল্লা, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, বিএনপির নেতা সানাউল্লাহ, সাদেক হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম লাভলু, উপজেলা যুবদলের আহব্বায়ক শামীম রেজা শামীম, সদস্য সচিব মোশারফ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্না, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মজিবর রহমান বাবু মন্ডল, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক বিপ্লব হোসেন, শফিকুল ইসলাম শফিক মালিথা, জীবন রহমান দুদু, যুবদল নেতা এনামুল হক সর্দার, শরিয়উল্লা, টোটন বিশ্বাস, নান্টু মন্ডল, শাহিন মাস্টার, জেলা ছাত্রদলের সদস্য আল আমিন প্রমূখ।
উপজেলা বিএনপির ধর্মীয় সম্পাদক হাফেজ ইয়ানুর রহমান এর বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কমনা করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments